• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তিন শিশুকে গ্রেফতার করেছে পুলিশ।


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:২২ পিএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিন শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতারের পর তাদের কিশোর আদালতে সোপর্দ করা হলে আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। ঘটনাটি এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।.

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর গ্রামের একটি খেলার মাঠের পাশে শিশুটিকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে চারজন মিলে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ১০ বছর বয়সী দুইজন এবং ১২ বছর বয়সী দুইজন রয়েছে।.

ঘটনার পর ভুক্তভোগী শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।.

ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শাহরাস্তি থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ তিন শিশুকে গ্রেফতার করে কিশোর আদালতে পাঠায়। শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আদালতে শুনানি শেষে তাদের জামিন দেওয়া হয়েছে।.

পুলিশ জানায়, মামলার অপর এক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুসারে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।.

এ ঘটনায় শিশু সুরক্ষা বিশেষজ্ঞ ও স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা দ্রুত ও স্বচ্ছ তদন্ত, ভুক্তভোগী শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।.

তথ্যসূত্র: পুলিশ ও আর টিভি . .

Ajker Bogura / ডেস্ক রিপোর্ট

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ