• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

‘ফ্যামিলি কার্ড’ বিতরণ পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করলেন তারেক রহমান


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:০৭ পিএম
ছবি : নিজস্ব প্রতিনিধি
ছবি : নিজস্ব প্রতিনিধি

নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত: ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করলেন তারেক রহমান.

নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের সার্বিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ পাইলটিং কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) বগুড়ার গাবতলীর বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।.

অনুষ্ঠানে তিনি বলেন, নারীদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হবে এবং তাদের পরিবারকে একটি নিরাপদ ও স্বনির্ভর ভিত্তির ওপর দাঁড় করানো হবে।.

এই পাইলটিং কার্যক্রমের আওতায় নির্বাচিত পরিবারগুলোকে বিশেষ সুবিধা প্রদান করা হবে, যার মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নে সহায়তা নিশ্চিত করা হবে। সরকার আশা করছে, এই উদ্যোগ সফল হলে তা পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণ করা হবে।.

স্থানীয় নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সাধারণ জনগণের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ