• ঢাকা
  • শুক্রবার, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

করতোয়া পুনরুজ্জীবনে ১১০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন: প্রতিমন্ত্রী মীর শাহ আলম


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২১ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া প্রতিনিধি: করতোয়া নদীর হারানো স্রোতধারা ফিরিয়ে আনতে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম।

তিনি বলেন, গোবিন্দগঞ্জের কাটাখালী ব্রিজের কাছে বাঙালি নদীর অংশে বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে করতোয়া নদীতে পানির প্রবাহ কমে গিয়ে নদীটি অনেকটা পানিশূন্য হয়ে পড়েছে।.

শনিবার (৮ আগস্ট) বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অভিষেক অনুষ্ঠানে মমইন অডিটোরিয়ামে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।.

প্রতিমন্ত্রী জানান, অনুমোদিত প্রকল্পের আওতায় বাঙালি নদীর ওই এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার পরপর পুনঃখননের মাধ্যমে বগুড়া জেলার সীমানা পর্যন্ত করতোয়া নদীর পুনঃখনন করা হবে। এর মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনার পাশাপাশি পানির স্বাভাবিক প্রবাহ পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হবে।.

তিনি আরও জানান, করতোয়া নদীর দুই পাশে সৌন্দর্যবর্ধন ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের পরিকল্পনাও রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে নাব্যতা সংকটে থাকা করতোয়া নদী আবারও খরস্রোতা নদীতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।.

নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেওয়া বাঁধের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে করতোয়া নদীর পরিবেশগত ভারসাম্য, নৌপথের সম্ভাবনা এবং নদীকেন্দ্রিক সৌন্দর্য ও জনপরিসর উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ