স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। আজ সকালে শহরের পৌরপার্কে আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।.
প্রতিমন্ত্রী জানান, উত্তরাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিমানবন্দর আধুনিকায়ন হলে দেশ-বিদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ হবে, পাশাপাশি বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগের সুযোগও বাড়বে।.
তিনি আরও বলেন, সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বগুড়াকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে, আর বিমানবন্দর উন্নয়ন সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: