বগুড়া থেকে ঢাকার মহাখালী রুটে হঠাৎ করেই সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। জানা গেছে, ঢাকায় নতুন করে ‘শাহ ফতেহ আলী’ ও ' একতা পরিবহন 'নামের ২ টি পরিবহনের কাউন্টার চালুর অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিকরা অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরে চেষ্টা করেও তারা মহাখালী এলাকায় নির্ধারিতভাবে কাউন্টার স্থাপনের অনুমতি পাননি, যা তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে প্রতিবাদস্বরূপ বগুড়া থেকে মহাখালীগামী সকল বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে করে ভোর থেকে শত শত যাত্রী বাসস্ট্যান্ডে এসে বিপাকে পড়েন, অনেকেই বিকল্প পরিবহনের খোঁজে ছুটাছুটি করেন। পরিবহন সংশ্লিষ্টরা দ্রুত এই সমস্যার সমাধান না হলে আন্দোলন আরও কঠোর হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে যাত্রীদের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: