• ঢাকা
  • শনিবার, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া শিবগঞ্জে জুম্মার নামাজ শেষে ফেরার পথে হামলা, আহত ওসমান গণি ফারুক


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:১৭ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ওসমান গণি ফারুক (৩৩) নামে এক ব্যক্তির ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পিরোব ইউনিয়নের জানগ্রাম এলাকার বাসিন্দা ওসমান গণি ফারুকের সঙ্গে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১ মার্চ ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়ির সামনে এসে গালিগালাজ শুরু করে। এ সময় তিনি প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে।
অভিযোগে বলা হয়, হামলার সময় দেলোয়ার হোসেন লোহার রড দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে পিঠে লাগে। জাহিদুল ইসলাম বাঁশের লাঠি দিয়ে ডান পায়ের হাঁটুর ওপর আঘাত করে গুরুতর জখম করেন। এছাড়া আলমগীর হোসেন কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত করেন। এ সময় অন্য আসামিরাও হামলায় অংশ নেয় এবং প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সিএনজি যোগে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় ওসমান গণি ফারুক বাদী হয়ে দেলোয়ার হোসেন, জাহিদুল ইসলাম, আলমগীর হোসেন, আজিজুল, সাদিকুলসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। পারিবারিক ও স্থানীয়ভাবে আলোচনা শেষে কিছুটা বিলম্বে অভিযোগটি দায়ের করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগী।
এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ