ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর এলাকায় তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।.
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলাল উদ্দিনের কাছ থেকে আনুমানিক ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তবে টাকার সঠিক পরিমাণ নির্ধারণে এখনো গণনা প্রক্রিয়া চলছে এবং এ সংক্রান্ত আনুষ্ঠানিক হিসাব পরে জানানো হবে।.
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অর্থের উৎস ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।.
এদিকে আটক বেলাল উদ্দিন দাবি করেছেন, উদ্ধার হওয়া অর্থ তার ব্যবসায়িক লেনদেনের টাকা।.
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পরে জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।.
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: