২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ (১৬ জুন) অনুষ্ঠিত হবে চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার ফ্রান্স ও আর্জেন্টিনা আজ তাদের অভিযান শুরু করবে। একই দিনে মাঠে নামছে আর্লিং হালান্ডের নরওয়েও।.
গ্রুপ ‘আই’-এর ম্যাচে ফ্রান্স মুখোমুখি হবে আফ্রিকার শক্তিশালী দল সেনেগালের। কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ফরাসিরা জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চাইলেও সেনেগালও বড় চমক দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে।.
একই গ্রুপের অন্য ম্যাচে ইরাকের প্রতিপক্ষ নরওয়ে। তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে ঘিরে নরওয়ের সমর্থকদের প্রত্যাশা তুঙ্গে। বিশ্বকাপের মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মরিয়া স্ক্যান্ডিনেভিয়ান দলটি।.
দিনের সবচেয়ে আকর্ষণীয় লড়াই গ্রুপ ‘জে’-তে। দুইবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা মুখোমুখি হবে আলজেরিয়ার। লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও আফ্রিকান প্রতিনিধিরা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত।.
এছাড়া মধ্যরাতে গ্রুপ ‘জে’-এর আরেক ম্যাচে অস্ট্রিয়া খেলবে জর্ডানের বিপক্ষে। দুই দলই বিশ্বকাপের মঞ্চে মূল্যবান তিন পয়েন্ট অর্জনের লক্ষ্যে লড়বে।.
গতকাল গ্রুপ ‘জি’ ও ‘এইচ’-এর চারটি ম্যাচই ড্র হওয়ায় আজকের ম্যাচগুলোতে জয়ের গুরুত্ব আরও বেড়ে গেছে। ফলে ফুটবলপ্রেমীরা প্রত্যাশা করছেন উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চারটি ম্যাচের।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: