বগুড়া শহরের ফতেহ আলী বাজার কাঁচামাল মালিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে নৃশংসভাবে নিহত ব্যবসায়ী আলাল শেখ হত্যাকাণ্ডের মূল আসামিদের দ্রুত গ্রেফতার ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও নিহতের স্বজনরা। বক্তারা অভিযোগ করেন, গত ২৮ মার্চ ভোট দিয়ে বের হওয়ার পর আলাল শেখকে সশস্ত্র একটি দল তুলে নিয়ে গিয়ে সেউজগাড়ী ডাবতলা এলাকায় হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে নির্মম নির্যাতন চালায়; পরে গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকায় নেওয়া হলে ৩ এপ্রিল তার মৃত্যু হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্ত করা গেলেও এখনো মূল আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাই দ্রুত গ্রেফতার না হলে তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।.
Ajker Bogura / ডি
আপনার মতামত লিখুন: