• ঢাকা
  • মঙ্গলবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

কুরবানির ঈদ ঘিরে বগুড়ায় পকেটমার চক্র সক্রিয়, গ্রেফতার ২ ভাই


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:১১ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাজার ও জনসমাগম এলাকায় পকেটমার ও টানা পার্টির সদস্যদের তৎপরতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে বগুড়া শহরে অভিযান চালিয়ে দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ।.

সোমবার (১৮ মে) বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে তাদের আটক করা হয়।.

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার দুই ভাই হলেন সাগর ও কামাল। তারা শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকার বাসিন্দা।.

স্থানীয়দের অভিযোগ, দুই ভাই দীর্ঘদিন ধরে চলন্ত মোটরসাইকেল, ভ্যান, রিকশা ও অটোরিকশা থেকে যাত্রীদের মালামাল টেনে নিয়ে দ্রুত পালিয়ে যেত। তাদের বিরুদ্ধে পকেটমারি ও ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে বলেও দাবি করা হয়েছে।.

অভিযান পরিচালনা করেন বগুড়া সদর ফাঁড়ি পুলিশ এর এটিএসআই আনিছ। তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।.

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।.

স্থানীয় বাসিন্দারা বলছেন, কোরবানির ঈদকে সামনে রেখে শহরে কেনাকাটা বাড়ছে। তাই পকেটমার ও ছিনতাইকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনলে সাধারণ মানুষ আরও নিরাপদে চলাচল করতে পারবেন।.

বগুড়া জেলা পুলিশ জানিয়েছে, ঈদ উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি আরও জোরদার করা হবে।. .

Ajker Bogura / টি এম

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ