হাসপাতালের কক্ষে নারীর সঙ্গে নারীর সম্পর্ক, বিয়ের পরিকল্পনার আগেই হাতেনাতে আটকবরিশালের Sher-e-Bangla Medical College Hospital–এর একটি কক্ষে অনৈতিক সমকামী সম্পর্কে জড়িত থাকার অভিযোগে হাতেনাতে আটক হয়েছেন বানারীপাড়ার চাখারের সেলিম সরদারের মেয়ে, দুই সন্তানের জননী সোমা আক্তার এবং টাঙ্গাইলের কালিহাতি উপজেলার জব্বার মিয়ার মেয়ে হালিমা। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক চলছিল এবং সেই সম্পর্কের জের ধরে সোমা আক্তার তার পূর্বের স্বামীকে ডিভোর্স দিয়ে হালিমাকে বিয়ে করার সিদ্ধান্তও নিয়েছিলেন। দীর্ঘদিন গোপনে যোগাযোগের পর তারা হাসপাতালে একটি কক্ষে একান্তে সময় কাটাতে গেলে বিষয়টি আশপাশের লোকজনের নজরে আসে। পরে সন্দেহ হলে তাদের হাতেনাতে আটক করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তীব্র আলোচনা।.
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: