বগুড়ার গাবতলী উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং অগ্নিদগ্ধ হয়ে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রবিবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সোলারতাইর গ্রামে মোঃ সবুজ মন্ডল (পিতা মৃত দুলু মন্ডল)-এর বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো ঘরে।
আগুনে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা কিশোরী লামিয়া আক্তার শশী (১৪) অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে গাবতলী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। স্থানীয়রা প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকা বলে ধারণা করছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।.
Ajker Bogura / টি এন
আপনার মতামত লিখুন: