• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, খাদ্যঘরে অগ্নিসংযোগ


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩৬ পিএম
বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, খাদ্যঘরে অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের ঘাটমাগুরা এলাকায় এক লিজকৃত পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন এবং মাছের খাদ্য রাখার ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে।.

ক্ষতিগ্রস্ত কাজল প্রামানিক জানান, তিনি সরকারি খাস পুকুরটি লিজ নিয়ে সেখানে মাছ চাষ করে আসছিলেন। সম্প্রতি পুকুরটি নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে তার বিরোধ চলছিল। ঘটনার রাতে তিনি পুকুর থেকে বাড়িতে ফেরার পর গভীর রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে এবং পুকুর পাড়ে থাকা মাছের খাদ্য সংরক্ষণের ঘরে আগুন লাগিয়ে দেয়।.

স্থানীয়রা আগুন জ্বলতে দেখে তাকে খবর দিলে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন পুকুরের অধিকাংশ মাছ মরে পানিতে ভেসে উঠেছে। এ ঘটনায় তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।.

ঘটনার বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এ ছাড়া অভিযুক্ত কয়েকজনের নাম উল্লেখ করে দুপচাঁচিয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।.

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান পুকুরে বিষ প্রয়োগ ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।.

.

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ