বগুড়ার শাজাহানপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর ফুলতলা এলাকায়, আহমাদিয়া ফাজিল মাদ্রাসার সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। একটি জ্যাক পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহতদের স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোছাঃ সামিয়া আক্তার (২৫) কে মৃত ঘোষণা করেন।
নিহত:
মোছাঃ সামিয়া আক্তার (২৫)
স্বামী: মোঃ সাগর
ঠিকানা: গুচ্ছগ্রাম, চিরিরবন্দর, দিনাজপুর
আহত:
আজিমুল ইসলাম (৪৫), পিতা: খাইরুল ইসলাম
মোঃ সুজন (১৫), পিতা: আজিমুল ইসলাম
মোঃ জুনায়েদ (৭), পিতা: শাহাজুল
আহতদের মধ্যে আজিমুল ইসলাম, সুজন ও জুনায়েদকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।.
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে।. .
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: