বগুড়ার শিবগঞ্জে বহিষ্কৃত যুবদল নেতা মাহমুদুল হাসান হৃদয়কে দুইটি বার্মিজ চাকু ও একটি স্টিক লাঠিসহ গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।.
.
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান জানান, মঙ্গলবার (২৫ মার্চ) পৌর এলাকার কলুমগাড়ি ঈদগাহ মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।.
.
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান বলেন, মাহমুদুল হাসান হৃদয়কে জাতীয় নির্বাচনের অনেক আগেই যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ভঙ্গ বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে দলের পক্ষ থেকে কাউকে ছাড় দেওয়া হবে না।.
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: