• ঢাকা
  • বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় বিমানবন্দর গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় নয়ন নিহত


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৫১ এএম
ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালু উপজেলায় সড়ক দুর্ঘটনায় নয়ন (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বিমানবন্দর গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়নের ঠিকানা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নয়ন তার কর্মস্থল ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা সড়কের ওপর পড়ে থাকা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে কাহালু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রুবেল ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।.

.

Ajker Bogura / Arifin

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ