বাংলাদেশে পবিত্র মাহে রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা চলছে। জ্যোতির্বিজ্ঞানী ও ইসলামিক ক্যালেন্ডার বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে আগামী বুধবার অথবা বৃহস্পতিবার সন্ধ্যায়।
বিশেষজ্ঞদের মতে, ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম থাকায় ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। সে ক্ষেত্রে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রথম রোজা শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে।
তবে ইসলামিক শরিয়াহ অনুযায়ী রমজান মাসের শুরু নির্ভর করে স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর। এ কারণে বাংলাদেশ সরকারের অধীন জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার পর আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর তারিখ ঘোষণা করবে। চাঁদ দেখা গেলে পরদিন থেকে রোজা শুরু হবে, আর না দেখা গেলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ করে পরদিন রমজান শুরু হবে।
ইসলামিক ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রোজা শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারিভাবে চাঁদ দেখার পর রাতে ঘোষণা করা হবে।.
Ajker Bogura / Arifin
আপনার মতামত লিখুন: