• ঢাকা
  • বুধবার, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার আহ্বান, বগুড়ায় মমির গণসংযোগ


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৪৩ পিএম
তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার আহ্বান, বগুড়ায় মমির গণসংযোগ
ছবি: সংগৃহীত

তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার আহ্বান: রেজাউল করিম বাদশার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে বগুড়ায় মমির গণসংযোগ.

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও মিছিল করেছেন শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি।.

বগুড়া শহরের ১৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ গণসংযোগ কর্মসূচিতে তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার আহ্বান জানানো হয়। ১৯ নম্বর ওয়ার্ড যুবদল নেতা বাপ্পির সভাপতিত্বে এবং সজীব হোসেনের সঞ্চালনায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।.

গণসংযোগ ও মিছিলে উপস্থিত ছিলেন শহর যুবদলের সহ-সভাপতি তারেক মজিদ সোহাগ, মোনারুল ইসলাম, রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক ওমাইদুল হাবীব মিম, প্রচার সম্পাদক মো. ওয়াসিম রেজা, সহ-প্রচার সম্পাদক শাহেদ আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, জেলা যুবদলের সদস্য সুজিত জয়সোয়ালসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।.

মিছিলটি ৩ নম্বর ওয়ার্ডের প্রধান সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পরে স্থানীয় বাজার, দোকানপাট ও আবাসিক এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করা হয়। এ সময় নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।.

গণসংযোগকালে শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন জনগণ ভোট দিতে পারছে, তাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে রেজাউল করিম বাদশাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।.

তিনি আরও বলেন, অনিয়ম, দুর্নীতি ও দুঃশাসনের কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জনগণ এখন পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ। তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলতে হবে, যেখানে মানুষের মতামতের মূল্য থাকবে এবং আইনের শাসন নিশ্চিত হবে।.

মমি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও সামাজিক অনিশ্চয়তায় মানুষ দিশেহারা। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে।.

কর্মসূচির শেষ পর্যায়ে তিনি বলেন, বগুড়া-৬ আসনের জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে রেজাউল করিম বাদশাকে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।.

.

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ