বগুড়ার শিবগঞ্জে এক নারীকে ধর্ষণের পর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে মো. মাসুদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।.
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে শিবগঞ্জ উপজেলার আলাদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।.
গ্রেপ্তার মাসুদ আলাদীপুর এলাকার মো. সায়েদ আলীর ছেলে।.
র্যাবের বরাত দিয়ে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। একটি এনজিও থেকে ঋণ নেওয়ার সূত্রে মাসুদের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে মাসুদ ওই নারীর মোবাইল ফোন নিয়ে নেন। পরে মোবাইলটি ফেরত দেওয়ার কথা বলে তাকে নিজের বাড়িতে ডেকে নেন।.
অভিযোগ অনুযায়ী, বাড়িতে কেউ না থাকার সুযোগে মাসুদ ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন। পরে ধারণ করা ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হয়। এভাবে ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ রয়েছে।.
এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ২২ আগস্ট বগুড়া সদর থানায় মামলা করেন। মামলা হওয়ার পর থেকে মাসুদ পলাতক ছিলেন।.
র্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলাদীপুর এলাকায় মাসুদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: