• ঢাকা
  • বুধবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

৮ ও ১০ জুনের ম্যাচ ঘিরে প্রস্তুত বগুড়া, এসে পৌঁছাল জিম্বাবুয়ে ‘এ’ দল


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ০৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:২৭ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটের আবহে আবারও প্রাণ ফিরে পাচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী শহীদ চান্দু স্টেডিয়াম। আগামী ৮ ও ১০ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ‘এ’ বনাম জিম্বাবুয়ে ‘এ’ দলের দুটি আন্তর্জাতিক একদিনের ম্যাচকে কেন্দ্র করে ইতোমধ্যেই বগুড়ায় পৌঁছেছে জিম্বাবুয়ে ‘এ’ দল।
সফরকারী দলকে স্বাগত জানানো হয়েছে বগুড়ার অভিজাত Momo Inn Hotel & Resort-এ। সিরিজ চলাকালীন পুরো সময় এই হোটেলেই অবস্থান করবে জিম্বাবুয়ে ‘এ’ দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।
দীর্ঘদিন পর আন্তর্জাতিক মানের ক্রিকেট ম্যাচকে ঘিরে বগুড়াজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ইতোমধ্যেই স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা, মাঠ প্রস্তুতি ও দর্শক ব্যবস্থাপনায় শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। ক্রিকেটপ্রেমীদের আশা, এই সিরিজের মাধ্যমে আবারও দেশের ক্রিকেট মানচিত্রে গুরুত্বপূর্ণভাবে আলোচনায় আসবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, আন্তর্জাতিক দলের আগমনে শুধু ক্রিকেট নয়, বগুড়ার পর্যটন, হোটেল ও ব্যবসা-.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ