ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, ফুটপাত দখলমুক্ত রেখে সুশৃঙ্খলভাবে ব্যবহার নিশ্চিত করতে তালিকা করে হকারদের লাইসেন্স দেওয়া হবে। বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর সামনে ফুটপাত উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।.
.
তিনি জানান, ফুটপাতে ব্যবসা করলেও তা আইনি প্রক্রিয়ার আওতায় আনতে হবে এবং নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী কোথায় কে বসবে তা নির্ধারণ করা হবে। এক সপ্তাহের মধ্যে পুলিশি জরিপের মাধ্যমে শৃঙ্খলা আনার কাজ শুরু হবে।.
.
এছাড়া, নগরবাসীর সম্মিলিত উদ্যোগ ছাড়া ঢাকাকে পরিষ্কার রাখা সম্ভব নয় উল্লেখ করে তিনি সবাইকে নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: