• ঢাকা
  • শনিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

গাবতলী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাকে জড়িয়ে মানববন্ধন ও মিছিলের প্রতিবাদে সংবাদ


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৪৪ পিএম
গাবতলী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাকে জড়িয়ে  মানববন্ধন ও মিছিলের প্রতিবাদে সংবাদ
ছবি: প্রতিনিধি

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : শনিবার বগুড়ার গাবতলী প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা। লিখিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৬ মার্চে বিভিন্ন দৈনিক পত্রিকা, টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জড়িয়ে বিভিন্ন শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে-তা দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে বলা হয়েছে, ৩মার্চ রাত ৯টায় এবং ৪মার্চ সকাল সাড়ে ১০টায় হোসেনপুর গ্রামে পৃথক সময়ে দুইবার মারামারির ঘটনা ঘটে। এ সময় মায়ের বয়সী এক মহিলা আহত হন। এ ঘটনায় আমার বিরুদ্ধে কিছু মা-বোনদেরকে ভুল বুঝিয়ে মানববন্ধন করা হয়েছে যা সর্ম্পুণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্রমূলক। আমাকে জড়িয়ে ৭ নম্বর অভিযুক্ত করে গাবতলী মডেল থানায় একটি অভিযোগ দায়েরও করা হয়েছে। প্রকৃতপক্ষে ওই মারামারির ঘটনায় আমার কোনই সম্পৃক্ততা নাই। আমার রাজনৈতিক উজ্জল ভবিষ্যৎ নষ্ট করার জন্য এমন মানহানিকর কাজ করা হয়েছে। আমার রাজনৈতিক জীবনে কোথাও কোন অভিযোগ বা অনিয়ম নেই। আসলে আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। ওই ষড়যন্ত্রকারীই ৬মার্চ বিকেলে আমার বিরুদ্ধে নানা মিথ্যা গল্প কাহিনী সাজিয়ে সাংবাদিকদের ভুলভাল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছে। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের (ভাঃ) সভাপতি নাজমুল আহসান ডিটল, সহ-সভাপতি রেজা হোসেন সুজা, তৌমিরুল ইসলাম তৌকির ও জুলফিকার শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুর রহমান লতিফ, রাকিবুল হাসান রাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক ডিউ তালুকদার, দপ্তর সম্পাদক সম্্রাট হাসান দোয়েল, যোগাযোগ সম্পাদক আহসান হাব্বি লিখন, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক রাকিবল ইসলাম, দুলাল করিম, ইমরান হোসেন মাসুম, বুলবুল হাসান, যুগ্ম আহবায়ক আরিফুল, শাহীদ হাসান, আহবায়ক রিয়াজ সরকার, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রাসেল মাহাম্মুদ, ইউসুফ সাহা, জনি সরকার, সোহান হাসান বাবু, ছাত্রদল নেতা রুহুল আমিন পরাগ, মাহমুদুল হাসান রকি, নাহারুল নিলয়, ইকবাল মাহাম্মুদ, সাকিব হাসান, আলি হাসান, সোহেল রানা, শুভ মিয়া, রতন মিয়া, মিরাজ আলী, রানু মিয়া, ময়নুর হাসান, আরাফাত হোসেন, মেহেদী হাসান, সজল হাসান, হাকিম হাসান, নাহিদ মিয়া, রয়েল মাহাম্মুদ, সাদিক হাসান, মোস্তাফিজার রহমান সাঈদ প্রমুখ।.

.

Ajker Bogura / আতাউর রহমান

গণমাধ্যম বিভাগের জনপ্রিয় সংবাদ