• ঢাকা
  • বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় খড়ির ঘর থেকে ১৫.৯৪ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:১৮ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের ভবানীগঞ্জ উত্তর সাত শিমুলিয়া মন্ডলপাড়ায় খড়ির ঘর থেকে ১৫.৯৪ কেজি গাঁজাসহ মোছাঃ আমেনা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।

মঙ্গলবার (৩ মার্চ) জেলা কার্যালয়, বগুড়া’র ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি বড় চালান ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। পরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আমেনা বেগমের ব্যবহৃত খড়ির ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় একটি সাদা সিনথেটিক বস্তার ভেতরে স্কচ টেপে মোড়ানো দুটি প্যাকেট থেকে মোট ১৫.৯৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ডিজিটাল স্কেলের মাধ্যমে ওজন নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়।.

উদ্ধারকৃত দুই প্যাকেটের একটিতে ৭.৪২ কেজি এবং অপরটিতে ৮.৫২ কেজি গাঁজা ছিল।.

গ্রেফতারকৃত আমেনা বেগম ভবানীগঞ্জ এলাকার মোঃ সাজু মন্ডলের স্ত্রী। তার বিরুদ্ধে সদর থানায় উপ-পরিদর্শক মোঃ তাহিদুল আলম বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন।.

এর আগে সোমবার (২ মার্চ) ভোরে আমেনা বেগমের স্বামী সাজু মন্ডলকে শাহজানপুর থানা এলাকা থেকে সিএনজিতে পাচারকালে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়। ওই ঘটনায়ও পৃথক মামলা দায়ের করা হয়েছে।.

ডিএনসি জানায়, মাদকের এ চালানের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।.

মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ) ধারায় দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।. .

Ajker Bogura / ডেস্ক রিপোর্ট

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ