• ঢাকা
  • শুক্রবার, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ০৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়েঙ্গি, মুফতি মেনকের উপস্থিতিতে শাহাদাহ পাঠ


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:১৫ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দলের ফরোয়ার্ড টেটে ইয়েঙ্গি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দক্ষিণ অস্ট্রেলিয়ার এডিলেইডে জুমার নামাজের দিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার মুফতি ইসমাইল মেনকের উপস্থিতিতে কালিমা শাহাদাহ পাঠ করে তিনি ইসলামে দীক্ষিত হন।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ইসলাম সম্পর্কে জানার আগ্রহ থেকেই তিনি একটি মসজিদে যান। সেখানে ইসলামের মৌলিক শিক্ষা ও বিশ্বাস সম্পর্কে আলোচনা শোনার পর স্বতঃস্ফূর্তভাবে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে শাহাদাহ পাঠ করেন।
বর্তমানে টেটে ইয়েঙ্গি অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডের একজন সদস্য। প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে একটি গোল করে আলোচনায় আসেন তিনি। মূল বিশ্বকাপে তুরস্কের বিপক্ষে ২৪ মিনিট এবং প্যারাগুয়ের বিপক্ষে ৭ মিনিট মাঠে নেমে দলের হয়ে খেলেছেন এই ফরোয়ার্ড।
টেটে ইয়েঙ্গির ইসলাম গ্রহণের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। অনেকেই তার নতুন জীবনের জন্য দোয়া করেছেন এবং এ ঘটনাকে অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেছেন।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ