• ঢাকা
  • রবিবার, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ভোলার চরফ্যাশন উপজেলায় এক গৃহবধূকে সন্তানদের সামনে অস্ত্রের ভয় দেখিয়ে সংঘবদ্ধভাবে ধ***ণের অভিয


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ১৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৪৮ পিএম
প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশন উপজেলায় এক গৃহবধূকে সন্তানদের সামনে অস্ত্রের ভয় দেখিয়ে সংঘবদ্ধভাবে ধ***ণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে। এ সময় দুর্বৃত্তরা বাড়িতে রাখা জমি কেনার জন্য তোলা নগদ চার লাখ টাকা এবং স্বর্ণালংকারও লুট করে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।.

ঘটনার দুই দিন পর, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভুক্তভোগী নারী চরফ্যাশন থানায় তিন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন—নুর করিম, হানিফ ও নাজমুল।.

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগীর স্বামী কর্মসূত্রে চট্টগ্রামে থাকেন। জমি কেনার উদ্দেশ্যে তিনি মঙ্গলবার ব্যাংক থেকে চার লাখ টাকা তুলে বাড়িতে রাখেন। পরদিন সকালে জমির মালিককে অর্থ দেওয়ার কথা ছিল। ওই রাতে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়ার সময় অসাবধানতাবশত ঘরের চিলেকোঠার দরজা খোলা থেকে যায়।.

গভীর রাতে অভিযুক্তরা ঘরে প্রবেশ করে গৃহবধূর হাত-মুখ বেঁধে ফেলে। পরে আলমারি ভেঙে নগদ টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। অভিযোগে আরও বলা হয়, তিন শিশুকে অস্ত্রের মুখে পাশের কক্ষে আটকে রেখে অভিযুক্তরা পর্যায়ক্রমে ওই নারীকে ধ***ণ করে। শিশুদের চিৎকারে একপর্যায়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।.

প্রধান অভিযুক্ত নুর করিম অভিযোগ অস্বীকার করে বলেন, সেদিন তাদের দোকানেও চুরি হয়েছে এবং পূর্ব বিরোধ থাকলেও ধ***ণের বিষয়ে তিনি কিছু জানেন না।.

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাখলুকুর রহমান জানান, নির্যাতনের শিকার এক নারী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন এবং তাকে প্রাথমিক সেবা দেওয়া হয়েছে।.

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।. .

Ajker Bogura / Arifin

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ