• ঢাকা
  • শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

“দেশে নেই, তবু আলোচনায় পাপন — লন্ডনের ফুটপাতে ‘নিরুদ্দেশ’ বিসিবি বস!”


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন-কে সম্প্রতি লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেছে— আর সেই ছবি ছড়িয়ে পড়তেই দেশের ক্রিকেটপাড়ায় শুরু হয়েছে নতুন গুঞ্জন। যে মানুষটা একসময় মিরপুরে ক্যামেরার ফ্ল্যাশের মাঝে ব্যস্ত থাকতেন, তাকেই এবার দেখা গেল লন্ডনের ফুটপাতে একেবারে নির্ভার ভঙ্গিতে হাঁটতে। কেউ বলছেন, “ক্রিকেটের চাপ ছেড়ে এখন বুঝি টেমস নদীর হাওয়া খাচ্ছেন”, আবার কেউ মজা করে লিখছেন, “বিসিবির মিটিং থেকে সরাসরি লন্ডনের শপিং লিস্টে! রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন পাপন। দুর্নীতি ও আর্থিক অনিয়ম নিয়ে তার নাম ঘিরে দেশে নানা আলোচনা থাকলেও, লন্ডনের রাস্তায় তাকে দেখে অনেকেই অবাক— কারণ দেশে যখন তাকে খুঁজে পাওয়া কঠিন, তখন বিদেশে তিনি যেন দিব্যি ‘স্বাধীন সফরে’।সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ লিখেছেন,
“বাংলাদেশের ক্রিকেট যখন দিশেহারা, সাবেক কর্তা তখন লন্ডনে ‘নো টেনশন’ মুডে!” সব মিলিয়ে, ক্রিকেটের মাঠের বাইরে এবার পাপনের ‘লন্ডন অধ্যায়’ নিয়েই চলছে সবচেয়ে বেশি আলোচনা— যদিও তিনি নিজে এখনো এ নিয়ে মুখ খোলেননি।.

.

Ajker Bogura / তারিন মোস্তারি

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ