• ঢাকা
  • শুক্রবার, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বাংলাদেশের নায়িকারা আমার থেকেও অনেক নোংরা জামা পরে: মনিকা কবির


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৫০ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত


ঢাকার গুলশানে এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ–বাংলা মডেল ও কনটেন্ট ক্রিয়েটর মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে এ নোটিশ পাঠান।
গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, গুলশানের একটি সড়কে এক পথচারীকে মারধর করছেন মনিকা কবির। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
লিগ্যাল নোটিশে তাকে অবিলম্বে এ ধরনের অশালীন ও বিতর্কিত কনটেন্ট তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও ও সংশ্লিষ্ট কনটেন্ট সরিয়ে নেওয়া এবং ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। নোটিশে তার পোশাক–আশাক নিয়েও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
তবে বিষয়টি নিয়ে নিজের অবস্থানে অনড় মনিকা কবির। গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, তিনি শর্ট পরে বের হননি, স্কার্ট পরে ছিলেন। তার ভাষ্য, বাংলাদেশের অনেক নায়িকা তার থেকেও বেশি খোলামেলা পোশাক পরেন, কিন্তু তাদের নিয়ে কেউ সমালোচনা করে না। এ কারণে মানুষের মানসিকতাকে তিনি নেতিবাচক বলে মন্তব্য করেন এবং এমন পরিস্থিতিতে দেশে থাকতে না চাওয়ার কথাও জানান।
উল্লেখ্য, মনিকা নামে পরিচিত হলেও তার রুশ নাম মারিয়া ভ্যালিরিয়েভনা। রাশিয়ার মস্কোতে জন্ম নেওয়া এই মডেলের মা রাশিয়ান এবং বাবা ভারতীয়, যিনি চামড়া ব্যবসার সঙ্গে যুক্ত।
বাবার ব্যবসার সূত্রে তিনি এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে যাতায়াত করেছেন। সেই সূত্রেই ২০১২ সালে প্রথমবারের মতো বাংলাদেশে আসেন তিনি।
ভাষা ও অনুবাদের প্রতি আগ্রহের কারণে তিনি ইউনিভার্সিটি অব লন্ডনে আন্তর্জাতিক অনুবাদ বিষয়ে পড়াশোনা করেন। তার দাবি, মাতৃভাষা রুশ ছাড়াও বাংলা, হিন্দি, পোলিশ, আজারবাইজানি, তুর্কি ও ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন।
বর্তমানে তিনি ফ্যাশন ব্র্যান্ড আনজারার সঙ্গে কাজ করছেন।.

.

Ajker Bogura / সামসিল আরিফিন

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ