আরবে ওমরা পালন শেষে দেশে ফেরার সময় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে জেদ্দায় আটকা পড়েন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তবে রোববার (১ মার্চ) দিবাগত রাতে তিনি নিরাপদে বাংলাদেশে ফেরার বিমানে উঠেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পোস্টে মুশফিকুর রহিম লিখেছেন, “আলহামদুলিল্লাহ, নিরাপদে বিমানে উঠলাম। ইনশাআল্লাহ, আজ সকালে ঢাকায় অবতরণ করব। গত ২৪ ঘন্টা ধরে যারা আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছেন এবং প্রচুর দোয়া করেছেন, তাদের ধন্যবাদ। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে বাড়ি নিয়ে যান।”.
ওমরার সব আনুষ্ঠানিকতা শেষ করে মুশফিকুর রহিমের দেশে ফেরার কথা ছিল শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুবাই হয়ে। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে পাল্টা হামলা চালায়। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা দিয়েও যুদ্ধ পরিস্থিতির কারণে বিমানটি আবার জেদ্দায় ফিরে আসে।.
জেদ্দা বিমানবন্দরে আটকা পড়ার সময় মুশফিক সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, “এখানে আমার সঙ্গে হাজারো যাত্রী আটকে আছেন। সর্বশক্তিমান আল্লাহই জানেন কবে এবং কীভাবে আমরা বাংলাদেশসহ অন্যান্য গন্তব্যে যেতে পারবো, বিশেষ করে ঢাকাগামী বাংলাদেশি যাত্রীরা।”.
জেলার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক রোববার নিশ্চিত করেছেন, মুশফিকুর রহিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং সোমবার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। তিনি গণমাধ্যমকে বলেন, “আমি ব্যক্তিগতভাবে এটা মনিটর করছি। ইতোমধ্যে আমার সঙ্গে মুশফিকুর রহিমের কথাও হয়েছে। আশা করছি একটি ফিরতি ফ্লাইটে আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে মুশফিক। এখনো পর্যন্ত তিনি ভালো আছেন, সুস্থ আছেন।”.
.
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: