• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

নন্দীগ্রামে মিলন হত্যার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৪২ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নন্দীগ্রামে মিলন হত্যার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার.

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আলোচিত মিলন হোসেন হত্যার ৭নং এজাহারভুক্ত আসামি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।  শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বগুড়া শহরের নিশিন্দারা উপশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের দক্ষিণপাড়ার আমজাদ হোসেনের ছেলে।.

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পূর্বশত্রুতার জেরে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামে দিলবর হোসেনের ছেলে মিলন হোসেন (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিহতের বাবা বাদী হয়ে বীরপলী গ্রামের শাহিন হোসেন ছেলে শামীম হোসেন (২২)কে ১নং আসামি করে ১৩ জনের নাম উল্লেখ করে এবং ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে নন্দীগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মিলন হোসেন হত্যার ১নং আসামিসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্রদলের নেতাকর্মীরা।.

এ প্রসঙ্গে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শুক্রবার মধ্যরাতে বগুড়া শহরের নিশিন্দারা উপশহর এলাকা থেকে মিলন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে।তাকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। .

মামুন আহমেদ
নন্দীগ্রাম, বগুড়া.

.

Ajker Bogura / মামুন আহমেদ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ