বগুড়ায় সড়ক দুর্ঘটনায় চাচার পা বিচ্ছিন্ন হওয়ার ভিডিও দেখে মানসিকভাবে ভেঙে পড়ে স্ট্রোক করে মারা গেছেন ভাতিজা ফজলে রাব্বি (২২)।.
.
শুক্রবার (৭ আগস্ট) বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী পূর্বপাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।.
.
নিহত ফজলে রাব্বি গোলাম রব্বানীর ছেলে। তিনি ২০২৪ সালে গোদারপাড়া রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। স্বজনদের দাবি, রাব্বি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন।.
.
এর আগে শুক্রবার ভোরে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের এরুলিয়া উচ্চবিদ্যালয়ের সামনে শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা দিনমজুরদের চাপা দেয়। এতে সাতজন নিহত ও অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ছিলেন রাব্বির চাচা নূর আমিন (৩৫)। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।.
.
দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুর্ঘটনার ভিডিওটি দেখেন রাব্বি। চাচার ভয়াবহ অবস্থা দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।.
.
শুক্রবার এশার নামাজের পর পারিবারিক কবরস্থানে ফজলে রাব্বির দাফন সম্পন্ন হয়।.
.
স্থানীয়দের ভাষ্য, একই দিনে একই পরিবারের দুজনকে ঘিরে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।.
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: