জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার ভাদসা ইউনিয়নের কোচনাপুর গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। লিজা আক্তার নামে এক তরুণী তার প্রেমিক আবিদের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে।.
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবিদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল লিজা আক্তারের। বিয়ের আশ্বাস পেলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি সরাসরি প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নেন এবং অনশন শুরু করেন। তবে প্রেমিকা বাড়িতে পৌঁছানোর পর থেকেই আবিদ বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে।.
এ ঘটনায় গ্রামজুড়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করছেন এবং বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। অনেকেই দ্রুত বিষয়টির সমাধান চান এবং উভয় পরিবারের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন।.
এদিকে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উদ্যোগ নিচ্ছেন বলে জানা গেছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: