• ঢাকা
  • শুক্রবার, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

অবশেষে সংসদে যাচ্ছেন রেজাউল করিম বাদশা এমপি


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:০২ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। মোট ১৫০টি ভোটকেন্দ্রের ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৩৩,২২৪ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫৬,৯০৮ ভোট। ফলে ৭৬,৩১৬ ভোটের বড় ব্যবধানে বিজয় নিশ্চিত করেন তিনি।.

পৌর এলাকার ৮৬টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ৬৫,৬১১ ভোট পড়ে, বিপরীতে দাঁড়িপাল্লা পায় ৩০,৮৫০ ভোট। এখানে ব্যবধান দাঁড়ায় ৩৪,৭৬১ ভোট। অন্যদিকে সদর উপজেলার ৬৪টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ৬৭,৬১৩ ভোট (প্রায় ৭২%) এবং দাঁড়িপাল্লা পায় ২৬,০৫৮ ভোট (প্রায় ২৭%), যেখানে ব্যবধান ৪১,৫৫৫ ভোট।.

সার্বিক ফলাফলে স্পষ্টভাবে দেখা গেছে, পৌরসভা ও উপজেলা—উভয় এলাকাতেই বড় ব্যবধানে এগিয়ে ছিলেন বিজয়ী প্রার্থী। এ বিজয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।.

বিজয়ের পর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকল ভোটার, নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, যার মধ্যে আলহাজ্ব আহসান হাবিব আজাদও অভিনন্দন জানান।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ