.
আজ ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার আদমদীঘি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পরিদর্শনকৃত স্থানসমূহের মধ্যে ছিল আদমদীঘি থানা, সান্তাহার বি.পি. সরকারি প্রাথমিক বিদ্যালয়, সান্তাহার ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়।.
পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং সেবার মান গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে সেবার গুণগত মান উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।.
এ সময় আদমদীঘি উপজেলার অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসেবে সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়, যা তাদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।.
উক্ত পরিদর্শনে সার্বিকভাবে সহযোগিতা করেন আদমদীঘি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।.
. .
Ajker Bogura / ডি আর/ এস এ
আপনার মতামত লিখুন: