নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি সম্প্রসারণের লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে 'জলবায়ু বান্ধব ধান চাষ প্রকল্প' বাস্তবায়নে সেচ পাম্প মালিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।.
বুধবার (১১ মার্চ) উপজেলার বুড়ইল ইউনিয়ন পরিষদ হলরুমে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।.
.
বুড়ইল ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর কবিরের সভাপতিত্বে ও বন্ধু ফাউন্ডেশনের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সুমন কুমার নিতাই এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া।.
.
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এর রিজিওনাল এগ্রিকালচার ম্যানেজার (আরএএম) রায়হানুল ইসলাম, বুড়ইল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, এগ্রিকালচার প্রজেক্ট অর্গানাইজার (এপিও) আবুল বাসার।.
.
বক্তারা তাদের বক্তব্যে বর্তমান বৈশ্বিক জলবায়ু পরিস্থিতির প্রেক্ষাপটে সেচ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ধান চাষের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে কম পানিতে অধিক ফলন এবং মিথেন গ্যাস নিঃসরণ কমানোর আধুনিক পদ্ধতিগুলো নিয়ে সেচ পাম্প মালিক ও কৃষকদের উদ্বুদ্ধ করা হয়।.
.
অনুষ্ঠানে বুড়ইল ইউনিয়নের বিভিন্ন এলাকার সেচ পাম্প মালিক এবং বিপুল সংখ্যক কৃষক অংশগ্রহণ করেন। বন্ধু ফাউন্ডেশনের প্রতিনিধিরা প্রকল্পের উদ্দেশ্য ব্যাখ্যা করে জানান, এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার, কৃষি উৎপাদন খরচ কমিয়ে আনবে এবং মাটির স্বাস্থ্য রক্ষায় সহায়ক হবে। উপস্থিত সেচ পাম্প মালিক ও কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং জলবায়ু বান্ধব পদ্ধতিতে চাষাবাদে আগ্রহ প্রকাশ করেন।. .
Ajker Bogura / মোঃ মামুন আহমেদ
আপনার মতামত লিখুন: