বগুড়া শহরে অবৈধ মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—বগুড়া শহরের নিশিন্দারা মন্ডলপাড়া এলাকার বাসিন্দা মোঃ রাব্বী আকন্দ (৩০) এবং তার স্ত্রী মোছাঃ সুইটি আক্তার (২৬)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় খুচরা পর্যায়ে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের নিজ এলাকা থেকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা যুবসমাজ ধ্বংসে অন্যতম ক্ষতিকর মাদক হিসেবে পরিচিত।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত তথ্য পরে জানা যাবে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: