• ঢাকা
  • সোমবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

অর্থ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।.

সম্প্রতি জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মণি উত্থাপিত প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হলে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানকে সভাপতি এবং মীর শাহে আলমকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। .

সংসদীয় স্থায়ী কমিটি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, নীতিমালা বাস্তবায়ন তদারকি, বাজেট ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানের দায়িত্ব পালন করে। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে মীর শাহে আলম দেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। .

মীর শাহে আলম এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে প্রশংসিত হয়েছেন। তাঁর এই নতুন দায়িত্ব বগুড়াসহ দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রমে আরও ইতিবাচক অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।.

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় বগুড়া জেলার রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ