• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার ধুনটে মাদক সেবনের দায়ে দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:২৮ পিএম
ছবি : নিজস্ব প্রতিবেদক


বগুড়ার ধুনট উপজেলায় অবৈধ মাদক সেবনের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) দুপুর ২টা ৪০ মিনিটে উপজেলার নলডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।.

ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অভিযান চালায়।.

গ্রেফতারকৃতরা হলেন—
মোছা. রোকেয়া খাতুন (৪১), স্বামী সোরাব মন্ডল, গ্রাম নলডাঙ্গা, থানা ধুনট, জেলা বগুড়া এবং
মো. ফুল মিয়া (৩২), পিতা মৃত খোকা মন্ডল, গ্রাম নলডাঙ্গা, থানা ধুনট, জেলা বগুড়া।.

অভিযানকালে তাদের অবৈধ মাদক সেবনের প্রমাণ পাওয়ায় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উভয়কে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।.

এসময় জব্দকৃত আলামত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।.

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। “মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।.

প্রতিবেদক: মোহাম্মদ মুরাদ. .

Ajker Bogura / মোহাম্মদ মুরাদ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ