মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে আগুন লাগার ঘটনায় প্রায় তিন ঘণ্টা সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।.
এর আগে সকাল ৬টার দিকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন লাগে এবং সেটি বিকল হয়ে পড়ে। ভানুগাছ ও শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।.
রেল যোগাযোগ পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বলেন, "সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি উদ্ধার করে শমশেরনগর রেল স্টেশনে নেওয়া হয়েছে। এরপর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। ঢাকাগামী কালনী এক্সপ্রেস এক ঘণ্টা বিলম্বে পৌঁছেছে।".
জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।.
ঘটনায় সিলেটগামী কয়েকশ যাত্রী ভোগান্তিতে পড়েন। পরে ঢাকা থেকে আসা কালনী এক্সপ্রেসের ইঞ্জিন ব্যবহার করে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেল স্টেশনে আনা হয়। এরপর সকাল ৯টার দিকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।.
Ajker Bogura / Md Shourov Hossain
আপনার মতামত লিখুন: