• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

উন্নয়নের জোয়ারে বগুড়া: প্রধানমন্ত্রীর সফরে এক সপ্তাহেই আসছে মেগা প্রকল্পের ঘোষণা


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:১০ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের আভাস মিলছে। একই সপ্তাহে প্রধানমন্ত্রীসহ সরকারের চারজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি ও প্রত্যাশা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সফরকে ঘিরে একাধিক বড় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা আসতে পারে।.

সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে রয়েছে বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের সম্ভাবনা। দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা এ ধরনের একটি কেন্দ্রের দাবি জানিয়ে আসছিলেন। এটি বাস্তবায়িত হলে উচ্চশিক্ষা ব্যবস্থাপনায় নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।.

এছাড়া বগুড়াকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা ও আনুষ্ঠানিক উদ্বোধনের বিষয়টিও আলোচনায় রয়েছে। এটি বাস্তবায়িত হলে নগর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।.

গাবতলী উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধনও এই সফরের একটি গুরুত্বপূর্ণ দিক হতে পারে। নিম্নআয়ের পরিবারগুলোর জন্য খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে এই কর্মসূচি বড় ভূমিকা রাখবে। একই সঙ্গে ওই উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।.

শিক্ষা খাতেও বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকল্পকে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে আলোচনা হতে পারে। এটি বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।.

ক্রীড়াঙ্গনেও আসতে পারে বড় সুখবর। শহীদ চান্দু স্টেডিয়ামের আধুনিকায়ন, সংস্কার এবং আন্তর্জাতিক মানের খেলাধুলা আয়োজনের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এর ফলে বগুড়া আবারও জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।.

কৃষকদের জন্য কৃষক কার্ড চালু ও বিতরণ কার্যক্রমও এই সফরের অংশ হতে পারে। এর মাধ্যমে কৃষি প্রণোদনা, ভর্তুকি ও বিভিন্ন সরকারি সুবিধা আরও সহজভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।.

সব মিলিয়ে এক ডজনেরও বেশি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের সম্ভাবনা রয়েছে। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে বগুড়া জেলার সার্বিক উন্নয়নে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ