গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়নের সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ীঘরসহ পুরো এলাকা পরিদর্শন করলেন বগুড়া-৭ আসনের এমপি মোরশেদ মিল্টন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও হাফিজুর রহমান, থানার ওসি রাকিব হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা, স্থানীয় সোনারায় ইউপির প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডল, সোনারায় ইউনিয়ন বিএনপির সভাপতি জসীউর রহমান সোহেলসহ অনেকে। উল্লেখ্য, গত ১৬ মার্চ রাত ১০টায় সর্ধনকুটি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড়ে প্রায় শতাধিক বাড়ীঘর, শত শত গাছপালা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুতের খুঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এ সময় শিশুসহ ৮/৯জন আহত হন।.
Ajker Bogura / আতাউর রহমান
আপনার মতামত লিখুন: