• ঢাকা
  • শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৭ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া সাতমাথার ডিভাইডারে বাঁশের বেড়া নিয়ে সমালোচনা, যা জানা গেল


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া শহরের সাতমাথা এলাকায় সড়কের ডিভাইডারের মাঝখানে বাঁশের বেড়া স্থাপনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টিকে বগুড়া সিটি করপোরেশনের উদ্যোগ হিসেবে উল্লেখ করে বিভিন্ন মন্তব্য করছেন।.

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিভাইডারে বাঁশের বেড়া স্থাপনের কাজটি বগুড়া সিটি করপোরেশনের কোনো প্রকল্প বা বাস্তবায়নাধীন কার্যক্রম নয়। এ উদ্দেশ্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো বাজেটও বরাদ্দ করা হয়নি।.

জানা যায়, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য একটি অনুষ্ঠানকে ঘিরে কার্যালয়ের সামনের নির্দিষ্ট এলাকায় ডিভাইডারে রোপণ করা ফুলগাছের চারা সংরক্ষণের জন্য সাময়িকভাবে এসব বাঁশের বেড়া দেওয়া হয়েছে।.

এ কার্যক্রমটি মূলত ২ নম্বর রেলগেট থেকে বড়গোলা পর্যন্ত সীমিত অংশে পরিচালিত হয়েছে, যাতে সদ্য রোপণ করা গাছের চারা পথচারী বা অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত না হয়।.

সংশ্লিষ্টরা জানান, এটি একটি অস্থায়ী ব্যবস্থা এবং শুধুমাত্র গাছের চারা সুরক্ষার উদ্দেশ্যেই বাঁশের বেড়া স্থাপন করা হয়েছে। তাই বিষয়টি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ