• ঢাকা
  • মঙ্গলবার, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগে বগুড়ায় যুবদলের অবস্থান কর্মসূচি


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:২১ পিএম
ছবি : নিজস্ব প্রতিনিধি
ছবি : নিজস্ব প্রতিনিধি

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় বগুড়ার সাতমাথায় অবস্থান কর্মসূচি পালন করেছে বগুড়া মহানগর যুবদল। মহানগর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি ও সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কির নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে নেতাকর্মীরা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা ও পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা জনগণ মেনে নেবে না। তারা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে সতর্ক অবস্থান অব্যাহত থাকবে। একই সঙ্গে অন্যায়, দমন-পীড়ন ও ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি ঠেকাতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ