• ঢাকা
  • শুক্রবার, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার শেরপুরে গাঁজাসহ ২ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৪৭ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ জুয়েল সর্দার (২৯), পিতা মৃত দুলাল সর্দার, উত্তর সাহাপাড়া এলাকার বাসিন্দা এবং
মোঃ আল আমিন (৩২), পিতা মোঃ আব্দুল খালেক, উত্তর আমইন এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ডিএনসি, বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুজ্জামান হিমুর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় উপজেলার উত্তর সাহাপাড়া ও উত্তর আমইন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের ২টি কল্কি জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত দুই আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জব্দকৃত আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ