• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় আইনজীবী ভবনের নামফলক উন্মোচন করলেন তারেক রহমান


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৪১ পিএম
ছবি : নিজস্ব প্রতিনিধি
ছবি : নিজস্ব প্রতিনিধি

বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী । সোমবার (২০ এপ্রিল ২০২৬) আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ ভবনের উদ্বোধন কার্যক্রম সম্পন্ন করেন।.

এ সময় আদালত প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত ছিলেন বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নবনির্মিত এই ভবনটি বগুড়ার আইনজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে বলে জানান সংশ্লিষ্টরা।.

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই ভবন আইনজীবীদের পেশাগত কার্যক্রম পরিচালনায় নতুন গতি যোগ করবে। একইসঙ্গে বিচারপ্রার্থীদের সেবার মানও উন্নত হবে বলে আশা প্রকাশ করা হয়।.

নামফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো, যা বগুড়ার আইন অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ