• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান, ১ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৪৪ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 .

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয় ‘খ’ সার্কেল।.

 .

সোমবার (২ মার্চ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে রংপুর-বগুড়া মহাসড়কের শিবগঞ্জ উপজেলার মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) এলাকায় আব্দুল ওয়াহেদের ভাতের হোটেলের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর লালমনিরহাট থেকে রাজশাহী গামী ‘অনিন্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৪-৮৫৮৭) তল্লাশি করা হয়।.

 .

তল্লাশিকালে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি ওপ্পো ব্র্যান্ডের স্মার্টফোন এবং ‘LINNEX’ নামীয় একটি পুরাতন বাটন মোবাইল ফোন (সিমসহ) জব্দ করা হয়েছে।.

 .

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মেহেদী হাসান ওরফে মানিক (২৩), পিতা: মোঃ মজিদুল ইসলাম, মাতা: মোছাঃ মনিরা বেগম, গ্রাম: বালারহাট পূর্ব বালাটারী, ইউপি: নওডাঙ্গা, থানা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম এবং মোঃ এনামুল হক (২৫), পিতা: মোঃ ইসরাইল হক, মাতা: মোছাঃ ইচপা খাতুন, গ্রাম: বুদারবাগ্নি চন্দ্রখানা, থানা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম।.

 .

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।. .

Ajker Bogura / সামসিল আরিফিন

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ