নিহত রনজিনা পারভীন (৫৫) গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তাঁর বাড়ি উপজেলার তরফসরতাজ এলাকায়।.
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।.
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।.
পুলিশ জানায়, রনজিনা পারভীন চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে গত রাতে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। ভোরে গাবতলী বাস টার্মিনালে পৌঁছে রিকশাযোগে ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যাচ্ছিলেন তিনি।.
সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের রাস্তায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী রিকশায় থাকা রনজিনার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি রিকশা থেকে সড়কে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।.
পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।.
পুলিশ কর্মকর্তা ইবনে মিজান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।.
এ ঘটনায় বগুড়ার গাবতলীতে শোকের ছায়া নেমে এসেছে। একজন শিক্ষিকার এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: