• ঢাকা
  • সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ০২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:২৩ এএম
ছবি : সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সোমবার (২ মার্চ) ভোরে চালানো এই হামলার কথা সংগঠনটি নিজেই নিশ্চিত করেছে। তাদের দাবি, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।.

 .

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এই হামলার মধ্য দিয়ে ২০২৪ সালের নভেম্বর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি কার্যত ভেঙে গেল। যদিও যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েল হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে, তবুও হিজবুল্লাহ দাবি করে আসছিল যে তারা সমঝোতা মেনে চলেছে।.

 .

এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম হিজবুল্লাহর রকেট হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন ও সন্দেহজনক’ আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এ ধরনের হামলা লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে এবং ইসরায়েলকে আগ্রাসন অব্যাহত রাখার অজুহাত তৈরি করছে। তিনি আরও সতর্ক করে বলেন, দেশকে নতুন কোনো সংঘাতে জড়াতে দেওয়া হবে না এবং হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।.

 .

অন্যদিকে, হিজবুল্লাহ পুনরায় জানিয়েছে যে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিক্রিয়া এবং লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের ধারাবাহিক লঙ্ঘনের জবাব হিসেবেই এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও তীব্র করে তুলতে পারে।. .

Ajker Bogura / ডেস্ক রিপোর্ট

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ