বগুড়া এখন আর পৌরসভা নয়, উন্নয়নের নতুন অধ্যায়ে এটি এখন সিটি কর্পোরেশন। কিন্তু নামের পরিবর্তন হলেও বাস্তবতার কিছু দৃশ্য এখনো যেন আগের শতাব্দীতেই রয়ে গেছে। তারই এক জীবন্ত উদাহরণ সিটি কর্পোরেশনের বহরে থাকা এই প্রাগৈতিহাসিক ময়লা বহনের গাড়ি। ২০২৬ সালে এসেও বগুড়া শহরের ময়লা পরিষ্কারের কাজে এমন এক পুরনো ও অদ্ভুত যান ব্যবহার করা হচ্ছে, যা দেখে অনেকেই প্রথমে বুঝতেই পারেন না এটি চলমান গাড়ি নাকি ইতিহাসের কোনো প্রদর্শনী। আধুনিক নগর ব্যবস্থাপনার কথা বলা হলেও রাস্তায় এই বাহনের উপস্থিতি নাগরিকদের মাঝে হাস্যরসেরও জন্ম দিচ্ছে। স্থানীয়দের ভাষায়, বগুড়া সিটি কর্পোরেশন হয়েছে ঠিকই, কিন্তু কিছু যন্ত্রপাতি এখনো মনে হয় পৌরসভার সেই বহু আগের স্মৃতি আঁকড়ে বসে আছে। .
Ajker Bogura / তারিন মোস্তারি
আপনার মতামত লিখুন: