নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চাকলমা উচ্চ বিদ্যালয়ে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।.
বিদ্যালয়ের সভাপতি মোঃ এনামুল হকের নিজস্ব অর্থায়নে প্রায় ৩০০ জন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এই ঈদ উপহার প্রদান করা হয়। এসময় উপকারভোগীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।.
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, বিদ্যালয়ের অভিভাবক সদস্য নুরুল ইসলাম, শিক্ষকমণ্ডলীর মধ্যে ওবায়দুল হক বাবু, সহকারী প্রধান শিক্ষক আব্দুল হান্নানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।.
এসময় আরও উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রমজান আলী, স্থানীয় নেতাকর্মী ফটিক, মিলন, সাদিক সরকার, আলীমসহ অনেকে।.
বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং দরিদ্র মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।.
বিদ্যালয়ের সভাপতি মোঃ এনামুল হক জানান, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।.
স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও অনুকরণীয় উদ্যোগ।. .
Ajker Bogura / মোঃ মামুন আহমেদ
আপনার মতামত লিখুন: