নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত রাজকীয় খেজুর বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়নের ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।.
শনিবার (১৪ মার্চ) বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে আয়োজিত অনুষ্ঠানে এসব খেজুর বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেজুর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা।.
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মামুন আহ্মেদসহ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার সভাপতি, সাধারণ সম্পাদক, মুহতামিম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।.
অনুষ্ঠানে জানানো হয়, নন্দীগ্রাম উপজেলায় প্রাপ্ত মোট ১৪ কার্টুন খেজুর উপজেলার ৫টি ইউনিয়নের ৪৪টি এতিমখানা ও মাদ্রাসার মাঝে বিতরণ করা হয়েছে। পবিত্র রমজানে এতিম ও শিক্ষার্থীদের ইফতারিতে সহায়তা করতে সৌদি বাদশাহর পক্ষ থেকে এ রাজকীয় উপহার পাঠানো হয়।.
উপস্থিত বক্তারা বলেন, রমজানের এ ধরনের মানবিক সহায়তা এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে এবং তাদের পাশে দাঁড়ানোর একটি মহৎ দৃষ্টান্ত স্থাপন করে।.
Ajker Bogura / মোঃ মামুন আহমেদ
আপনার মতামত লিখুন: